Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবকে শাহরুখ খানের সঙ্গে তুলনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

শাকিবকে শাহরুখ খানের সঙ্গে তুলনা

Advertisement

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান গত সপ্তাহে ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমার শুটিংয়ে মুম্বাই যান। শুটিংয়ের আগে সেখানে এক সংবাদ সম্মেলনে শাকিব খানকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ বলে সম্বোধন করা হয়।

বলিউড সিনেমায় শাহরুখ, সালমান ও আমির- এই তিন খানের রাজত্ব; কিন্তু বাংলাদেশের সিনেমায় খান মানে শাকিব খান। ভারতীয় মিডিয়াও এ বিষয়ে অবগত। 

ভারতীয় গণমাধ্যম জুম টিভির এক সংবাদকর্মী সাক্ষাৎকার নেওয়ার সময় শাকিব খানকে বলেন, আমরা জানি, আপনি বাংলাদেশের শাহরুখ খান। তাই না?

প্রশ্ন শুনেই শাকিব খান বলেন, না না, তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অ্যাক্টর। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তার সঙ্গে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তার সঙ্গে আমাকে তুলনা করে।

তিনি আরও বলেন, আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদের সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকের এই আমি। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সব সময় আমার সঙ্গে থাকে।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুটিং চলছে ভারতের বেনারসে। নভেম্বরজুড়ে সেখানে শুটিং চলবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

‘দরদ’ সাইকো রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা। নির্মাতা জানিয়েছেন, ৩০টিরও বেশি দেশে, ছয় ভাষায় (বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কর্ণাটক) আগামী ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তি দেওয়া হবে।
 

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম