Logo
Logo
×

Advertisement

বিনোদন

শ্রাবন্তীর কাছ থেকে উপহার পেলেন ছেলের প্রেমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম

শ্রাবন্তীর কাছ থেকে উপহার পেলেন ছেলের প্রেমিকা

Advertisement

প্রেম, সংসার, বিচ্ছেদের খবরে নিয়মিত সংবাদের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইদানীং ছেলের কারণে শিরোনাম হচ্ছেন। দামিনি ঘোষ নামে এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কমতি নেই। 

ছেলের প্রেমে সায় আছে মায়ের। কয়েক দিন আগে হবু পুত্রবধূ দামিনি ও অভিমন্যুকে নিয়ে থাইল্যান্ডে অবসর যাপনের জন্যও গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন ছেলের সিদ্ধান্তে বাধা হবেন না কখনো। 
 
থাইল্যান্ড ভ্রমণের বেশ কয়েকটি ছবি দামিনি ঘোষ তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পাশাপাশি হবু শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া একটি উপহারের খবরও জানিয়েছেন তিনি। জানা গেছে, একটি ব্যাগ উপহার দিয়েছেন শ্রাবন্তী। ব্যাগটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড গুচি।

ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দামিনি ঘোষ লিখেছেন- ‘সে আমার হৃদয়ের কথা জানে।’ পাশে হার্ট ইমোজি দিয়ে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম আইডির নাম লিখেছেন দামিনি।

শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন তিনি। মা-ছেলের বোঝাপড়াটাও বেশ দারুণ। ছেলে ও তার বান্ধবীকে নিয়ে প্রায়ই বিদেশে ঘুরতে যান শ্রাবন্তী। 

এ বিষয়ে অভিনেত্রী বলেন, মানুষ তো কিছু বলবেই। আমার জীবন একটাই। আমি তো ভুল কিছু করছি না।
 

Advertisement

শ্রাবন্তী উপহার

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম