Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের ৭ বছর পর মা হলেন গায়িকা আকৃতি কক্কর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৪০ এএম

বিয়ের ৭ বছর পর মা হলেন গায়িকা আকৃতি কক্কর

Advertisement

ছেলেসন্তানের জন্ম দিলেন ভারতের জনপ্রিয় গায়িকা আকৃতি কক্কর। বুধবার ছেলেসন্তানের মা হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার এ সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন আকৃতি কক্কর। স্বামী চিরাগের সঙ্গে তোলা প্রেগন্যান্সি ফটোশুটের একটি ছবি পোস্ট করে এ সুখবর শুনিয়েছেন আকৃতি।

আকৃতি লিখেছেন— ‘১ নভেম্বর থেকে আমাদের পরিবারের ছোট্ট দুটি পা আর সুন্দর একটি হৃদয়ের আগমন ঘটেছে। আমাদের আদরের এবং বহু মূল্যবান সন্তান আমাদের সঙ্গেই রয়েছে। ঈশ্বর আমাদের সব থেকে সুন্দর একটি অভিজ্ঞতা দিয়েছেন।’ 

পরিবার ও বন্ধুবান্ধবকে ধন্যবাদ জানিয়ে আকৃতি লিখেছেন— ‘আমরা আমাদের বাবা-মা এবং আমার বোনদের ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য, আমাদের বন্ধু যারা পরিবারের মতো ছিল এবং আমাদের দেবদূত ড. বন্দনা বাসাল, ডা. অবস্থি এবং হাসপাতালের টিম তাকে এই পৃথিবীতে এমনভাবে নিয়ে আসার জন্য ধন্যবাদ।’

আকৃতি আর চিরাগ যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তাদের দুজনের হাতে ছোট্ট ছোট্ট দুটি জুতা ধরে থাকতে দেখা যাচ্ছে। অপরদিকে দুজনের হাতে দুটো বড় জুতাও ধরে থাকতে দেখা যাচ্ছে। এই একই ছবি আকৃতির স্বামী চিরাগও সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন। 

২০১৬ সালের ৮ মার্চ চিরাগের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আকৃতি কক্কর। আকৃতির বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। বিয়ের ৭ বছর পর অবশেষে সুখবর শোনালেন আকৃতি। 

প্রসঙ্গত আকৃতি কক্করের জন্ম ও বেড়া ওঠা দিল্লিতে। ২০০০ সাল থেকে নিজের গানের ক্যারিয়ার শুরু করেন আকৃতি। ২০০৪ সাল থেকে বহু হিন্দি ছবিতে প্লে-ব্যাক করেছেন। গান গেয়েছেন বাংলাসহ আরও অন্যান্য ভাষাতেও।

Advertisement

আকৃতি কক্কর মা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম