Logo
Logo
×

Advertisement

বিনোদন

রণবীরকে ঘিরে বিতর্ক, এ কারণেই কি নিজেকে গুটিয়ে নিলেন আলিয়া?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

রণবীরকে ঘিরে বিতর্ক, এ কারণেই কি নিজেকে গুটিয়ে নিলেন আলিয়া?

Advertisement

গত বছর এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট ও রণবীর কাপুর। যদিও তার আগে প্রায় পাঁচ বছরের প্রেম। বিয়ের বছর ঘোরার আগেই গত নভেম্বরে তাদের কোল আলো করে এসেছে সন্তান। চলতি বছরের এপ্রিলে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীও পালন করেছেন বলিউডের এই জনপ্রিয় যুগল। 

আপাতদৃষ্টিতে যুগলের সংসারে প্রেমে কমতি নেই। তবে আলিয়ার সাম্প্রতিক মন্তব্যে নেটাগরিকদের ধারণা— অভিনেত্রীর ওপর বেশিই কর্তৃত্ব ফলান তার স্বামী ও বলিউড অভিনেতা রণবীর। আলিয়ার করা নানা মন্তব্য ও রণবীরের তার স্ত্রীর প্রতি পাল্টা মন্তব্য দেখে নিন্দুকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাদের। শুধু তাই, প্রশ্ন উঠেছে তাদের দাম্পত্য জীবন নিয়ে। চূড়ান্ত ট্রল করা হয়েছে রণবীরকে। এবার যেন সেসবের উত্তর দিলেন আলিয়া।

আলিয়ার কথায়, ‘আমি চারটে বোকা কথা বললেও, ১৪টা ভালো কথা বলি। কিন্তু ঘৃণা দ্রুত ছড়িয়ে যায়। সেই কারণে সেগুলো নিয়ে বেশি আলোচনা হয়। আমি কখনো বলতে পারি না, আমার সম্পর্কে এটা বলো না, বা আমার সম্পর্কে এটা বলো। কিন্তু আমি কাউকে সেসব কথার উত্তরেও কিছু বলি না। আমি মনে করি, যতক্ষণ আমি আমার কাজের মাধ্যমে আনন্দ দিতে পারছি, আমার কিছু বলার প্রয়োজন নেই।’

আরও পড়ুন: ঐশ্বর্য-ক্যাটরিনা ছাড়াও সালমান খানের প্রেমিকার সংখ্যা কত?

কিন্তু রণবীর তাকে লিপস্টিক পরতে দেন না, এই মন্তব্যের পর সবাই মিলে যেভাবে আলিয়া ও রণবীরের সম্পর্কে প্রশ্ন তুলেছেন, তা নিয়ে আলিয়া বলেন, ‘আসলে মাঝেমধ্যে মিথ্যা এত দ্রুত ছড়ায়! আমি যা বলেছি তার ভুল অর্থ করা হয়। এসব কারণে নিজেকে গুটিয়ে নিয়েছি।’

Advertisement

আলিয়া রণবীর বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম