Logo
Logo
×

Advertisement

বিনোদন

অনন্যার গোপন তথ্য ফাঁস করে দিলেন সারা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১০:৩০ পিএম

অনন্যার গোপন তথ্য ফাঁস করে দিলেন সারা?

Advertisement

করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সারা আলি খান ও অনন্যা পাণ্ডে।

করণ সারা আলি খানকে জিজ্ঞেস করেছিলেন, কী এমন জিনিস যা তোমার নেই অথচ অনন্যার কাছে আছে? এক মুহূর্ত চিন্তা না করেই সারা উত্তর দেন ‘এ নাইট ম্যানেজার’। এই কথা শোনামাত্রই লজ্জায় লাল হয়ে যান অনন্যা পাণ্ডে।

কেননা তিনি যে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলিউডে এ খবর আগেই চাউর হয়েছে। এবার তা আরও উসকে দিলেন সারা!

যদিও অনন্যা পাণ্ডে-আদিত্য রায় কাপুর নিজেরা স্বীকার না করলেও মাঝেমধ্যেই চলছে মালদ্বীপ ট্রিপ। কিছুদিন আগে দুজনের ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়। এতে যদিও অস্বস্তিতে পড়েছিলেন দুজন। এ রকমই একটা সময় সারা পরোক্ষেভাবে বলে দিলেন, অনন্যা-আদিত্য সম্পর্কে রয়েছেন। 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। ওই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর। 

সেই প্রসঙ্গই এবার টেনে আনলেন সারা। জানিয়ে দিলেন অনন্যার জীবনের ‘নাইট ম্যানেজার’ মূলত কে?

এ ঘটনায় হকচকিয়ে যান অনন্যা। সারা যে সবার সামনে এসব বলে দিতে পারেন, তা একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি। 

অপরদিকে এই ভিডিও সামনে আসতেই অনন্যার ভক্তরা বেজায় চটেছেন সারার ওপর। তাদের বক্তব্য অনন্যা বা আদিত্য কেউই এই সম্পর্কের কথা এত তাড়তাড়ি বলতে চাননি। আপনি তো অনন্যার বন্ধু। কী করে বন্ধুর প্রেমের কথা এভাবে সবার সামনে বলে দিলেন? 

তবে সারার ভক্তদের বক্তব্য, খোলাখুলি কিছুই বলেননি সারা।
 

Advertisement

সারা আলি খান অনন্যা পাণ্ডে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম