Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখকে নিয়ে এ কেমন মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম

শাহরুখকে নিয়ে এ কেমন মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর?

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ। তিনি বলেন, শাহরুখ খান নাকি অভিনয় করতে জানেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ বলেন, ‘শাহরুখ খান দারুণ ব্যক্তিত্বের অধিকারী এটি ঠিক। কিন্তু সৌন্দর্যের মাপকাঠিতে ফেললে একেবারেই সুদর্শন নন। তবে তার একটা শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে, আর রয়েছে একটি অদ্ভুত দ্যুতি। যে কারণে তাকে সুন্দর মনে হয়। অনেক সুন্দর মানুষ আছে পৃথিবীতে, যাদের কোনো অহংকার নেই।’

তিনি বলেন, ‘শাহরুখ খান সম্পর্কে আমার ধারণা তিনি অভিনয় জানেন না। তিনি একজন ভালো ব্যবসায়ী। তিনি নিজেকে কীভাবে বাজারজাত করতে হয়, ভালো জানেন। হয়তো তার ভক্ত ও পছন্দের মানুষরা আমার সঙ্গে একমত হবেন না। তিনি নিজেকে ভালো বেচতে পারেন। অনেক ভালো অভিনেতা আছেন, যারা ভালো অভিনয় করেও তার মতো সফল নন।’

পাক অভিনেত্রী মাহনুর বালুচের সাক্ষাৎকারের অংশটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তবে বক্তব্যের সঙ্গে বিন্দুমাত্র একমত হতে পারেননি, এমন অনেক মানুষ রয়েছেন। ইউটিউবে সেই ভিডিওতে একজন লিখেছেন, ‘কী যে বাজে কথা বলছেন... এসআরকে (শাহরুখ খান) একজন গুণী অভিনেতা এবং কিংবদন্তি।’ 

আরেকজন বলেছেন, ‘মাহনুর অবশ্যই ভুল। শাহরুখ খান হলেন অভিব্যক্তি প্রকাশের রাজা’। অনেকে পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আপনি তো শাহরুখের নখেরও যোগ্য নন।’

আরও পড়ুন: দুবাই গিয়ে বিমান থেকে দুঃসাহসিক কাণ্ড ঘটালেন মিমি!

এদিকে চলতি বছরের শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ। পাঠান-জওয়ান থেকে শুরু করে এবার ডাঙ্কি। বর্তমানে শাহরুখ খান ডাঙ্কির প্রচার শুরু করেছেন। চলতি বছর ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

Advertisement

শাহরুখ খান মাহনুর বালুচ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম