Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!

Advertisement

প্রথমবার ইমরানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নায়িকা দীঘি। ‘চোখে চোখে’ নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যায়, সিএমভির ইউটিউব চ্যানেলে।

ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। ভক্তদের প্রশংসায় ভাসছেন তারকারা। এ গানের ভিডিও দেখে অনেকেই বলছেন, এমন রোমান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না।

এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তার আগে গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। 

ইমরান বলেন, অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এজন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি, আমরা সামনেও এমন প্রজেক্ট করব।

দীঘি বলেন, গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে। ইমরান ভাইয়ের সঙ্গে আমার এটাই প্রথম কাজ। প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি, সবার গানটা খুব ভালো লাগবে।

পূজা বলেন, ইমরান ভাইয়ের সঙ্গে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো- অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি, সবার খুব ভালো লাগবে।
 

Advertisement

মিউজিক ভিডিও

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম