Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেজাজ হারালেন ঋষিপুত্র

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:১০ এএম

মেজাজ হারালেন ঋষিপুত্র

Advertisement

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। তবে আসন্ন এই সিনেমার প্রচারে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। বুধবার তাকে দেখা মাত্রই ছবি তুলতে যান সাংবাদিকরা। 

কিন্তু ছবি তোলার মতো মেজাজে না থাকায় ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে সাংবাদিকরা ঘিরে ধরে বলেন, ‘একটু দাঁড়ান, একটু দাঁড়ান।’ তাতেই মেজাজ হারিয়ে অভিনেতা বলেন, কেন দাঁড়াব? 

এমনিতেই বদমেজাজি বলে দুর্নাম ছিল ঋষি কাপুরের। রণবীর কাপুরও বেশ কয়েকবার সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারিয়েছেন। এমনকি তার নামে দুর্নাম রয়েছে, স্ত্রী আলিয়া ভাটের ওপর নাকি খবরদারি করেন। 

যদিও তার স্ত্রী সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তবে অ্যানিমেল মুক্তির আগে কী কারণে রণবীরের মেজাজ খারাপ হলো তার কারণ এখনো অজানা।  

Advertisement

মেজাজ হারালেন ঋষিপুত্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম