Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীর্ঘ প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন সারা-শুভমন!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

দীর্ঘ প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন সারা-শুভমন!

Advertisement

শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবং শুভমান গিলের সম্পর্ককে কেন্দ্র করে আলোচনার শেষ নেই। তাদের বিভিন্ন ভিডিও নিয়ে প্রায় সময়ই নানা জল্পনা-কল্পনা তৈরি হয় অনুরাগীদের মধ্যে।

ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ— সর্বত্রই গুঞ্জনের ছড়াছড়ি। শচীনকন্যা সারা এবং শুভমান নাকি প্রেম করছেন। শুভমানের খেলা দেখতে যান সারা, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য করেন। 

শুভমানের খেলা চলাকালে সারার মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। শুভমান যখন বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেও ফিরে গেলেন, তখন সারার চোখেমুখে কালো ছায়া। মুখের ওপর দুহাত চেপে ধরেন তিনি। 

পরক্ষণেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ভালো খেলার জন্য শুভমানকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি শচীনকন্যা। এতদিন কখনো খেলার মাঠে কিংবা বলিউডের পার্টির আড়ালেই চলছিল প্রেমপর্ব। এবার নাকি বিয়ে করতে চলেছেন সারা-শুভমান! পরিকল্পনা ফাঁস করলেন আরেক খেলোয়াড়।

আরও গাঢ় হতে চলেছে সারা-শুভমানের সম্পর্ক, এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে তাদের। যদিও সারা-শুভমান সত্যিই প্রেম করছেন কিনা, সেই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। 
যতই আড়াল করুন শুভমান-সারা, এবার তাদের গোপন কথা ফাঁস করে দিলেন সংযুক্ত আমির শাহির খেলোয়াড়। 

এক সাক্ষাৎকারে চিরাগ সুরিকে জিজ্ঞেস করা হয়, এর পর কোন ভারতীয় ক্রিকেট তারকা বিয়ে করবেন? তখনই সুরি বলেন, আমার মনে হয় শুভমানের বিয়ে হবে। ওর তো সারা নামে এক প্রেমিকাও রয়েছে। ভারতীয় কিংবদন্তি তারকা শচীনের মেয়ে। 

দুবাইয়ের এই খেলোয়াড়ের এমন মন্তব্যের পরই নাকি তাকে ইনস্টাগ্রাম থেকে ‘আনফলো’ করে দিয়েছেন শুভমান।
 

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম