Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অপুর ইচ্ছা ছেলে হবে ডাক্তার, জয় হতে চায় কাউবয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

অপুর ইচ্ছা ছেলে হবে ডাক্তার, জয় হতে চায় কাউবয়

Advertisement

ঢালিউডের আলোচিত দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় বড় হয়ে কি বাবা-মায়ের মতোই হবেন, না অন্য পেশা বেছে নেবেন- প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় এই তারকা দম্পতিকে। 

এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, জয়কে নিয়ে ভক্তরা ভাবেন, বড় হয়ে বাবার মতোই হয়তো নায়ক হবে সে; কিন্তু জয়ের ইচ্ছা নায়ক নয়, সে হতে চায় কাউবয়। 

অপু বলেন, জয়ের নানির খুব ইচ্ছা ছিল ও বড় হয়ে ডাক্তার হবে। মানুষের চিকিৎসা করবে। গরিব রোগীদের বিনাপয়সায় সেবা করবে। আমিও সেটাই চাই। জয় বড় হয়ে ডাক্তার হবে। জয়ও সেটাই চায়। মানে আমাদের মুখ থেকে শুনে শুনে জয়ের মধ্যেও সেই ইচ্ছা প্রবল হয়েছে। 

অভিনেত্রী বলেন, তবে জয়ের নিজের ইচ্ছা সে কাউবয় হবে। ঘোড়া নিয়ে ছুটে চলবে। আর সঙ্গে যাবে ট্রাম্পেট। 

জয়কে নিয়ে বাবা শাকিব খানের ইচ্ছা কী? জবাবে অপু জানালেন, শাকিবের ইচ্ছা জয় মানুষের মতো মানুষ হোক। সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। সবসময় এটাই বলে। আর জয় যা হতে চাইবে তাতে তার আপত্তি নেই। ওর দাদা দাদির কথাও একই। জয় সবার আগে একজন ভালো মানুষ হবে।

২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদ ঘটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটির। তবে সন্তানের কারণে এখনো যোগাযোগ রেখেছেন এই দম্পতি।
 

Advertisement

শাকিব-অপু জয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম