Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি: ইধিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি: ইধিকা

Advertisement

বাংলাদেশে ভালোই সময় কাটালেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরই মধ্যে ঢাকার একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়িকা। যেখানে ইধিকাকে জিজ্ঞেস করা হয়- প্রেম করছেন কিনা?

ইধিকা বলেন, আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা দেব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।

জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে ইধিকা বলেন, আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এরপর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
 

Advertisement

ইধিকা প্রেম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম