Logo
Logo
×

Advertisement

বিনোদন

তিন দেশে নিষিদ্ধ সালমানের ‘টাইগার ৩’, নেপথ্যে ক্যাটরিনা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম

তিন দেশে নিষিদ্ধ সালমানের ‘টাইগার ৩’, নেপথ্যে ক্যাটরিনা!

Advertisement

মুক্তির একদিন আগেই তিন দেশে নিষিদ্ধ হলো সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। ওমান, কাতার, কুয়েত- এই তিন দেশে নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। 

এ সিনেমায় ১০ কোটি টাকার ওপর অগ্রিম বুকিং হয়ে গেছে। অন্যান্য শহরের তুলনায় কলকাতায় এ সিনেমা নিয়ে আগ্রহ কম। তবে উত্তর ভারতের রাজ্যগুলোতে এ সিনেমা ঘিরে উত্তেজনা তুঙ্গে। সব ভালোই এগোচ্ছিল, এর মাঝেই হঠাৎ বিপত্তি। কিন্তু কেন? হঠাৎ এ আপত্তির নেপথ্যে দুটি কারণ রয়েছে।

প্রথমত, ধর্মীয় ভাবাবেগ। এই ছবির খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ চরিত্রটি এক মুসলিম জঙ্গি সংগঠনের মাথা। ইসলাম ধর্মাবলম্বী দেশ ও সেখানকার মানুষজনের নেতিবাচক চরিত্রায়নের কারণেই মূলত এ বাধা।

দ্বিতীয়ত, ক্যাটরিনা কাইফের তোয়ালে পরা দৃশ্যে আপত্তি তোলা হয়েছে। ক্যাটরিনার তোয়ালে জরানো গায়ে অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের। 

যদিও এ প্রসঙ্গে যশরাজ ফিল্মস কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। এখানে সালমান খানের সঙ্গে জুটিতে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। 

এ সিনেমায় যে ভরপুর অ্যাকশন থাকছে, তার আভাস পাওয়া গিয়েছিল ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমা থেকেই। তবে ‘পাঠান’-এর সাফল্যের পর আরও কয়েক ধাপ এগিয়েছে ওয়াইআরএফ। 

সালমান তো রয়েছেনই, তার সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করবেন ক্যাটরিনাও। সেখানেই তোয়ালে জড়িয়ে মারপিট করতে দেখা যাবে অভিনেত্রীকে।
 

Advertisement

সালমান ক্যাটরিনা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম