Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘কেউ জানেন না, এই দুটো বছরে যা সহ্য করেছি’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:১৫ পিএম

‘কেউ জানেন না, এই দুটো বছরে যা সহ্য করেছি’

Advertisement

‘পুষ্পা’র পর ব্যাপক সাফল্য ধরা দিয়েছিল দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারে; কিন্তু তার ব্যক্তিগত জীবনে নেমে আসে অন্ধকার। ওই বছরই বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। রূপকথার মতো বিয়ে নাগা-সামান্থার, তবু ভেঙে যায় সেই সম্পর্ক। নাগাকে ছাড়া কিভাবে কাটালেন এই দুবছর, জানালেন সামান্থা রুথ প্রভু।

চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্যের সঙ্গে, তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা, কিন্তু ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দুপক্ষই। তবে বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা কথাবার্তায় বুঝিয়ে দেন অভিনেত্রী।  

বিবাহবিচ্ছেদের পরই মায়োসাইটস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এটি এমন একটি রোগে যেখানে আক্রান্তের পেশি ভঙ্গুর হতে শুরু করে। সেই সময় অসহ্য যন্ত্রণা ভোগ করেন অভিনেত্রী। তবে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা। জীবনের যন্ত্রণাদায়ক দুটি বছর প্রসঙ্গে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী। 

সামান্থা বলেন, যখন কঠিন সময় এলো, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, ঠিক কতটা যন্ত্রণা এই দুটো বছরে আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এ সময়ে তাদের কথা পড়তাম। ওই গল্পগুলো সেই সময় আমাকে অনুপ্রাণিত করত।

এ মুহূর্তে নাগা ও সামান্থা নিজেদের মতো করে তাদের জীবনটা গুছিয়ে নিয়েছেন। বেশিরভাগ সময় দেশের বাইরেই কাটান সামান্থা। অন্যদিকে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রীর সাবেক স্বামী। যদিও এ বিষয়ে এখনো মন্তব্য করেননি নাগা।
 

Advertisement

নাগা সামান্থা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম