Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন কোনো কাজে যুক্ত হইনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০২:২৭ এএম

নতুন কোনো কাজে যুক্ত হইনি

Advertisement

দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একসময় টিভি নাটকেই বেশি কাজ করতেন। এখন সেই ব্যস্ততা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে। এদিকে সিনেমায় কাজ করছেন বলেও জোর গুঞ্জনও রয়েছে। এসব প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

তেমন কিছুই না। বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে। সেগুলো পড়ছি। নিজেকে সময় দিচ্ছি। নতুন কাজের জন্য প্রস্তুত হচ্ছি। এছাড়া সামনেই আমার একটা ওয়েবফিল্ম মুক্তি পেতে যাচ্ছে। নাম ‘নীল জলের কাব্য’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। সেটা নিয়েও কিছুটা ব্যস্ততা রয়েছে।

ওয়েবফিল্মটি আরও অনেক আগে মুক্তি কথা ছিল। দেরি হওয়ার কারণ কী?

এই ফিল্মের কাজ আমরা অনেক আগে শুরু করেছি। তখন এটি ছিল টেলিছবি। ইচ্ছা ছিল টেলিভিশনে প্রচার করার। কারণ তখন আমাদের দেশে ওটিটি এতটা জনপ্রিয় ছিল না। পরে কোভিড আসায় চারবার এর শুটিং বাতিল করতে হয়েছে। একসময় ভেবেছিলাম আর হয়তো হবেই না এটা।  অবশেষে দেশিয় একটা ওটিটি প্লাটফর্মের উদ্যোগে এর নির্মাণ শেষ হয়। সেখানেই এটি প্রচার করা হবে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

এছাড়া নতুন কোনো কাজে যুক্ত হয়েছেন?

এখনও নতুন কোনো কাজে যুক্ত হইনি। চলতি বছর ‘পুর্নজন্ম’র পর ভিকি জাহেদের পরিচালনায় ‘আমি কী তুমি’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। সবাই খুব পছন্দ করেছে এটি। এমনকি আমার অভিনয়ের প্রশংসাও করেছে। ওটাই শেষ। এরপর নতুন কিছু আর এখনও চ‚ড়ান্ত করিনি। করলে অবশ্যই জানাব।

ইদানিং আপনি একটি ফার্নিচার ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচার করছেন। এটা কী আপনার নিজস্ব ব্যবসা?

তেমন কিছু নয়। আমার নিজস্ব কোনো ব্যবসা নয়। এটা আমার কাজের একটা অংশ। কারণ আমি সেই কোম্পানীর ব্র্যান্ড আম্বাসেডর হিসাবে যুক্ত হয়েছি। তাই বিভিন্ন সময় তাদের বিভিন্ন পণ্য আমার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করি। অন্যান্য ব্র্যান্ডের মতোই এটা একটা ব্র্যান্ড। পার্থক্য এতটুকুই যে তাদের মূল পণ্য আসবাবপত্র।

এছাড়া নতুন কোনো বিজ্ঞাপন করছেন?

আপতত না।

সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক পোস্ট নিয়ে ট্রল করা হয়। বিষয়টি আপনি কীভাবে দেখেন?

সোশ্যাল মিডিয়াতে  মানুষ অনেক কিছুই করে। তবে আমার কোনো পোস্ট নিয়ে কখনও ট্রল হয়েছে কিনা আমি জানি না। এমন কিছুই আমার চোখে পড়েনি। যেহেতু চোখে পড়েনি তাই আমি এ বিষয়ে কোনো মন্তব্যও করতে পারব না।

নূসরাত অনন্যা

Advertisement

মডেল অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম