Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সকালের একডজন নাটকে মোশাররফ করিম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম

সকালের একডজন নাটকে মোশাররফ করিম

Advertisement

এ সময়ের জনপ্রিয় ও অন্যতম ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। টিভি ধারাবাহিক, খণ্ড নাটক, ওয়েব সিরিজ এবং সিনেমা-বিনোদনের সব মাধ্যমেই সমান পদচারণা তার। সম্প্রতি নির্মাতা সকাল আহমেদের একডজন নাটকে অভিনয় করেছেন তিনি। শুটিংয়ের কিছু ছবি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন নির্মাতা। 

সকাল আহমেদ বলেন, টানা বেশ কয়েকদিন শুটিং করলাম মোশাররফ ভাইকে নিয়ে। একসঙ্গে ১২টি কনটেন্ট তৈরি করেছি আমরা। এর মধ্যে কিছু কাজ টিভিতে প্রচার হবে, কিছু ইউটিউব চ্যানেলে। তবে এগুলো ঈদের কাজ নয়। ঈদের আগেই নির্ধারিত সময়ে এগুলো প্রচার হবে। এ কনটেন্টগুলোতে রহস্যময় গল্পের প্রাধান্য রয়েছে বলেও জানান নির্মাতা।

এদিকে কিছুদিন আগে কলকাতার একটি সিরিজের জন্য চূড়ান্ত হয়েছেন মোশাররফ করিম। জানা গেছে, অরিন্দম শীলের পরিচালনায় হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন এ অভিনেতা। 

২৪ নভেম্বর তার অভিনীত ‘হুব্বা’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া তার হাতে ‘মুখোশ’সহ বেশ কয়েকটি সিনেমাও রয়েছে।
 

Advertisement

অভিনেতা মোশাররফ করিম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম