Logo
Logo
×

Advertisement

বিনোদন

চলছে ‘পায়েল’র শেষ লটের শুটিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

চলছে ‘পায়েল’র শেষ লটের শুটিং

Advertisement

‘পায়েল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এটাই এ সিনেমার শেষ লটের শুটিং, জানালেন তিনি। নাটকের অভিনেত্রী ভাবনা। বেশ কিছুদিন ধরে সিনেমা নিয়েই ব্যস্ত তিনি।

কিছুদিন আগে এ সিনেমার একটি গান প্রকাশ করা হয়েছে। যৌনপল্লীর এক নারীর গল্প নিয়ে এ সিনেমা তৈরি হচ্ছে বলে জানা গেছে।

ভাবনা বলেন, এ সিনেমার শুটিং আরও আগেই শুরু হয়েছে। এখন শেষ লটের শুটিং চলছে। একটানা শুট করে শেষ করার ইচ্ছা আমাদের। এর আগে গানসহ বেশ কয়েকটি দৃশ্যের চিত্রধারণ হয়েছে। এবার অবশ্য কিছু আউটডোর সিক্যুয়েন্স ছিল। সব মিলেয়ে দারুণ লাগছে। পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো। প্রথমবার এমন কোনো চরিত্রে অভিনয় করছি। আমি আশাবাদী যে সিনেমাটি দর্শকদেরও ভালো লাগবে। 

Advertisement

অভিনেত্রী ভাবনা

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম