Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীর্ঘদিন পর সাইফকে বিয়ে করার কারণ জানালেন কারিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম

দীর্ঘদিন পর সাইফকে বিয়ে করার কারণ জানালেন কারিনা

Advertisement

বলিউডের অন্যতম সেরা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন তারা। তবে তার আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন এ দুই তারকা। কারিনার কথায় সেই সম্পর্কে বেশ ভালোই ছিলেন তারা। তবে বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন? 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন কারিনা।

এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, সাইফ ও তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দুজনে সন্তান নিতে চেয়েছিলেন। মূলত সে কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।

কারিনার কথায়, সাইফ আর আমি পাঁচ বছর একসঙ্গে ছিলাম। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম।

২০১৬ সালে সাইফ ও কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। 

সাক্ষাৎকারে বেবো আরও জানান, তিনি এবং তার স্বামী সাইফ কীভাবে তাদের সন্তানদের বড় করে তুলছেন। 

কারিনা বলেন, তিনি তার সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর ও জাহাঙ্গীরের ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।

Advertisement

সাইফ কারিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম