Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বচ্চন পরিবার কি ক্ষমা করল রাজ্জাককে? 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

বচ্চন পরিবার কি ক্ষমা করল রাজ্জাককে? 

Advertisement

অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক। এর জন্য আবার ক্ষমাও চান তিনি। তবে বচ্চন পরিবার কি তাকে ক্ষমা করে দিয়েছে? 

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর সে দেশের একটি টেলিভিশন চ্যানেলে রজ্জাক বলেন, যদি আমি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।  

তার এ মন্তব্যে হতবাক হন অনেকে। হেসে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। অনেকে আবার সমালোচনা করেন তার। 

ঐশ্বরিয়ার সংসারে অশান্তির খবর ভেসে এসেছে সম্প্রতি। এ মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিনও একাই কাটিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী। দীপাবলির পুজাতেও থাকেননি, মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছাড়লেন অভিনেত্রী। অভিষেক বচ্চনের সঙ্গে দূরত্ব বেড়েছে, এমন গুঞ্জন রটলেও বউমার পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন।

অমিতাভ লিখেছেন- হাতজোড় করা ইমোজি, এর অর্থ ছাপার অক্ষরে লেখার থেকে গুরুত্বপূর্ণ।
 

Advertisement

ঐশ্বরিয়া রাজ্জাক অমিতাভ বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম