Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভাবনায় শুধুই সিনেমা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১২:৫২ এএম

ভাবনায় শুধুই সিনেমা

Advertisement

নাটকের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন কয়েকটি সিনেমাতেও। তবে এবার তার মাথায় ইদানীং সিনেমার ভাবনাই বেশি ঘুরছে। তাই সিদ্ধান্ত নিয়েছেন আপাতত সিনেমা নিয়েই থাকবেন। নাটক কী তবে বিদায়?

পরিষ্কার করেছেন অভিনেত্রী নিজেই। বলেছেন, ‘গল্প ভালো লাগলে ওয়েব ফিল্ম বা সিরিজেও অভিনয় করব। কিন্তু সিনেমাতেই সময় বেশি দিতে চাই।’

এরইমধ্যে তার অভিনীত শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং শেষ করেছেন। রায়হান খান পরিচালিত ‘পায়েল’ নামে একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন। নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে এ তিনটি সিনেমা মুক্তি পাবে।

এ প্রসঙ্গে ভাবনা বলেন, আমার বিশ্বাস নতুন বছর হবে আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সময়। এই বছরটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। দেখা যাক কী আছে ভাগ্যে।

এদিকে অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন ভাবনা। আগামী বইমেলায় তার নতুন একটি উপন্যাস প্রকাশ হবে।

Advertisement

সিনেমা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম