Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পূজা দিতে গিয়ে কটাক্ষের শিকার সানি লিওন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১২:১৩ পিএম

পূজা দিতে গিয়ে কটাক্ষের শিকার সানি লিওন

Advertisement

বহু বছর আগে পর্নো দুনিয়া থেকে বিদায় নিলেও নিস্তার মেলেনি সানি লিওনের। এখনো তাকে ওই দৃষ্টিতে দেখেন অনেকে। এবার পূজা দিতে গিয়েও কটাক্ষের শিকার হতে হলো তাকে। 

নেটিজেনদের মতে, পাপ ধুতে এসেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বুধবার প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে সাবেক আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গেছে সানিকে। অভিষেকের সঙ্গে বারানসিতেও গিয়েছিলেন সানি। তার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও টুইট করে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, নিজেদের ‘থার্ড পার্টি’ গানের প্রমোশন করতে বারানসি গেছেন তারা।

সানিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন ওই এলাকায়। পূজার রীতিনীতি পালন করতে দেখা গেছে অভিনেত্রীকে।

কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। যে ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। গ্ল্যামার কুইন সানি এই ছবিতে ধরা দিয়েছেন একদম অচেনা অবতারে। এ ছবির প্রিমিয়ারে সানির অভিনয় দেখে আপ্লুত চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন অভিনয় করতে পারেন, তা ভাবতেই পারেননি কেউ।

পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম ২’ ছবি থেকে বলিউডে পা। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্নো তকমা কিন্তু যায়নি। 

এদিকে সানির ওই ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই বিভিন্ন রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এলো।” একজন লিখেছেন, “একশ ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।

আরও পড়ুন: বলিউডে পা রেখেই নয়নতারা, ক্যাটরিনাকে ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী

সংবাদমাধ্যমকে সানি জানিয়েছিলেন, আমাকে সবাই পর্নোস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। আমি শুধুই পর্নোস্টার নই… ’!

Advertisement

সানি লিওন জিসম থার্ড আই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম