Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কামব্যাকের সময় পরিচালকদের ফোন করে কাজ চাইতেন সুস্মিতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম

কামব্যাকের সময় পরিচালকদের ফোন করে কাজ চাইতেন সুস্মিতা

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন একটা সময় অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। পরে যখন তিনি ফিরে আসতে চান, তখন কাজ চাইতে সংকোচ বোধ করেননি। একাধিক ব্যক্তিকে ফোন করে কাজ চাইতেন সুস্মিতা।

সম্প্রতি ‘মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সুস্মিতা সেন। তার কথায়, তিনি একাধিক ওটিটি প্ল্যাটফরমের প্রধানকে ফোন করেন কাজের জন্য এবং জানান তিনি কামব্যাক করতে চান।

আরও পড়ুন: কেন, কার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন তানজিন তিশা?

অভিনেত্রী বলেন, ‘আমি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টারের প্রধানদের ফোন করেছিলাম। আমি সোজাসুজি ফোন করে বলি আমি সুস্মিতা সেন, আমি একজন অভিনেত্রী। আমি আবার কাজে ফিরতে চাই এবং কাজ করতে চাই।’

কিন্তু কেন এতটা দীর্ঘ সময়ের বিরতি নিয়েছিলেন সুস্মিতা? অভিনেত্রীর কথায়, আরও ভালোভাবে নিজেকে মেলে ধরার জন্য তিনি আট বছরের এই বিরতি নিয়েছিলেন। 

তিনি মনে করেছিলেন, একজন ভালো অভিনেত্রী হতে গেলে জীবনকে উপভোগ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে।

প্রসঙ্গত, সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া ৩’ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজের হাত ধরেই তিনি কামব্যাক করেছিলেন। তবে এ বছর শুরুর দিকে মুক্তি পাওয়া ‘তালি’ ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছে। এতে রূপান্তরকামী সমাজসেবী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা। বিরতি নেওয়ার আগে সুস্মিতা সেনকে টালিউডের সিনেমা ‘নির্বাক’-এ দেখা গিয়েছিল। এর পর ২০২০ সালে তিনি আরিয়া ওয়েব সিরিজের হাত ধরে ফিরে আসেন।

 

Advertisement

কামব্যাক পরিচালক ফোন সুস্মিতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম