Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার মাধুরীকে নিয়ে গুঞ্জন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

এবার মাধুরীকে নিয়ে গুঞ্জন

ফাইল ছবি

Advertisement

সেলিব্রেটিদের ভারতের রাজনীতিতে নাম লেখানোর চর্চা নতুন নয়। বলিউড-টালিউড ও ক্রীড়াঙ্গনের বড় বড় তারকা রাজনীতিতে নাম লিখিয়ে মন্ত্রী-এমপি হয়েছেন। 

শোনা যাচ্ছেন এবার রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন বলিউড নায়িকা মাধুরী দীক্ষিত।  

এই সুদর্শনী তিন দশকের বেশি সময় ধরে বলিউডে সফলতার সঙ্গে অভিনয় করছেন। অনেকের কাছে তিনি স্বপ্নসুন্দরী। তার হাসিতে ঘায়েল আট থেকে আশি। 

আরও পড়ুন: কামব্যাকের সময় পরিচালকদের ফোন করে কাজ চাইতেন সুস্মিতা

এ অভিনেত্রীকে এখন অভিনয়ে কম দেখা গেলেও একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন। ছিলেন ইন্ড্রাস্টির প্রথম সারির অভিনেত্রী। চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ের পর মাঝে বেশ কয়েক বছর আমেরিকায় থাকেন। সেখানেই সংসার পাতেন। তবে ফের ভারতে ফিরে আসেন। ২০০৭ সালে ‘আজা নাচ লে’ সিনেমার মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তন হয় তার। যদিও পুরনো জায়গা ফিরে পাননি, তবে বলিউডে তার মর্যাদা এখনো যথেষ্ট।

বর্তমানে একাধিক রিয়্যালিটি শোর বিচারক মাধুরী। মাঝে মধ্যে দুই-একটি সিনেমাও করেন। এবার নাকি রাজনীতিতে পা রাখছেন। শোনা যাচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে যাচ্ছেন মাধুরী!

ভারতীয় সংবাদমাধ্যমের খবর জানিয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে নাকি যোগাযোগ বেড়েছে অভিনেত্রী ও তার স্বামীর। এ ছাড়া সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অভিনেত্রীকে দেখা গেছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে। তার পর থেকেই জল্পনার শুরু, তা হলে কি এবার রাজনীতিতে পা রাখবেন অভিনেত্রী!

যদি সেটাই হয় তা হলে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন মাধুরী। দাবানলের মতো ছড়িয়ে পড়ে এ খবর। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লোকসভা ভোটে একেবারেই আগ্রহী নন তিনি। যদি কখনো রাজনীতিতে পা দেন, তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।
 

Advertisement

বলিউড মাধুরী গুঞ্জন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম