Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনাকাঙ্ক্ষিত কথায় কষ্ট পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন: তানজিন তিশা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম

অনাকাঙ্ক্ষিত কথায় কষ্ট পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন: তানজিন তিশা

Advertisement

বিগত কয়েক দিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোনকলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। 

এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি। যা আসলে ইনটেনশনালি ছিল না। সাংবাদিক ভাইদের উদ্দেশে আমি একটি কথা বলতে চাই— আমার সফলতার একটি অংশজুড়ে আপনারাও আছেন। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সমসময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 

সবার উদ্দেশে আমার একটিই কথা— আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এসেছি। ভবিষ্যতে কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Advertisement

অনাকাঙ্ক্ষি তানজিন তিশা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম