Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুম্বাইয়ের ২ ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াংকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১১:১৬ এএম

মুম্বাইয়ের ২ ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াংকা

Advertisement

বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর আগে। এখন হলিউডেই নিজের জায়গা করে নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। শুধু পেশাদার জীবন নয়, প্রিয়াংকার পারিবারিক জীবনও এখন বিদেশেই। 

মার্কিন পপ তারকা নিক জোনাসকে ২০১৮ সালে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলেসেই সংসার পেতেছেন অভিনেত্রী। মেয়ে মালতীকে নিয়ে লস অ্যা়ঞ্জেলেসে প্রাসাদোপম বাড়িতেই এখন থাকেন তারা। যদিও মুম্বাইয়ে যাতায়াত রয়েছে প্রিয়াংকার। 

সম্প্রতি মুম্বাইয়ে নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াংকা। বলিপাড়ার এক পরিচালকের কাছেই বিক্রি করলেন তার ফ্ল্যাট দুটি।

অভিনেত্রীর এই ফ্ল্যাট দুটি মুম্বাইয়ের আন্ধেরিতে লোখন্ডওয়ালা এলাকায় অবস্থিত। মূলত অফিস হিসাবেই ওই অ্যাপার্টমেন্ট ব্যবহার করতেন তিনি। 

খবর, প্রায় ৬ কোটির বেশি টাকার বিনিময়ে সেই সম্পত্তি বেঁচে দিয়েছেন তারকা। ২০২১ সালে ওই সম্পত্তি ভাড়া নিয়েছিলেন এক দন্ত্য চিকিৎসক দম্পতি। এতদিন তার জন্য মাসিক দুই লাখের বেশি ভাড়াও গুনতে হয়েছে তাদের। এবার সেই ফ্ল্যাট দুটি কিনে নিলেন পরিচালক অভিষেক চৌবে। 

একটি প্রায় ২.২৩ কোটি টাকায়, অন্যটি ৩.৭৫ কোটিতে বিক্রি হয়েছে। চলতি বছর অক্টোবর মাসে সম্পত্তির হস্তান্তর হয়। 

খুব শিগগির হলিউডে ‘হেড অফ স্টেট’ ছবিতে দেখা যাবে প্রিয়াংকাকে। এ ছাড়া শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবির জন্য ইতোমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। তিনি সম্মতি দিয়েছেন কিনা, তার সদুত্তর মেলেনি।

Advertisement

প্রিয়াংকা বাড়ি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম