Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘চুপিসারে’ বিয়ে করলেন গায়িকা লিজা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

‘চুপিসারে’ বিয়ে করলেন গায়িকা লিজা

Advertisement

বিয়ে করেছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে অনেকটা চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। 

জানা গেছে, বছরখানেক আগে বিয়ে করেন লিজা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন এই গায়িকা। 

আমেরিকায় স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় লিজার। এরপর পরিণয় থেকে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। 

বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে হাজির হন লিজা। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা ছবিতে সবুজ খন্দকারকে দেখা গেছে।

লিজা বলেন, পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে করেছি। কোভিড পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে চেয়েছিলাম বিষয়টি আরও কিছুদিন পর জানাবো।

বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, সবুজ অনেক ভালো একজন মানুষ। আমার কাছের অনেক মানুষই তার কথা জানেন। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।

Advertisement

বিয়ে লিজা গায়িকা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম