Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অডিওকল ভাইরাল, ফের আলোচনায় তানজিন তিশা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম

অডিওকল ভাইরাল, ফের আলোচনায় তানজিন তিশা

তানজিন তিশা। ছবি: ইনস্টাগ্রাম

Advertisement

হাসপাতালে ভর্তি, পরেরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ-এসব নিয়ে তুমুল আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একইসঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টিও আলোচনার কেন্দ্রে আসে। পরেরদিন মিডিয়াকে হুমকি দিয়ে নতুন করে সমালোচনার সৃষ্টি করেন অভিনেত্রী। যদিও ক্ষমা চেয়েছিলেন ফেসবুক পোস্টে। পরে সেই পোস্ট মুছেও ফেলেন তিনি। 

এসব তুমুল আলোচনা থেমেও গিয়েছিল। কিন্তু একদিন বিরতি দিয়ে রোববার মধ্যরাতে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন তিশা। এবার অভিনেত্রীর পুরনো একটি অডিও ক্লিপস অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিও ছিল হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথোপকথনের। 

অডিওতে শোনা যায়, তিশা রেহানকে বলছেন হাবিব কি তোমার ওখানে? রেহান বলেন, আমি কিছুই বলবো না। তিশা বলেন, আমি জানি হাবিব তোমার ওখানে, তোমরা কি আবার গেটব্যাক করতে চাও? রেহান বলেন, আমি জানি না। তিশা বলেন, তোমরা যদি ফের এক হতে চাও আমাকে বলো, সে আমার সঙ্গে এমন করছে কেন?

কথোপকথনে ঘুরেফিরে একই ধরনের প্রশ্নোত্তর আসছিল। তিশার চাপে রেহান বলেন, হ্যাঁ ও আসছে, টয়লেটে গেছে। রেহান এক পর্যায়ে তিশাকে বোঝান যে, তুমি আনম্যারিড তোমার বাচ্চা নেই। তুমি ভালো ছেলে পাবা, তোমার জন্য কতজন পাগল, তুমি সুন্দরী। কিন্তু আমাকে কে নেবে। বাচ্চাসহ আমাকে কেউ নেবে না। আমি তো ফেঁসে গেছি। 

প্রায় ৯ মিনিটের অডিওতে ঘুরেফিরে একই কথা আসছিল। যার সারমর্ম হলো তিশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হাবিব। কিন্তু সেপারেশনে থাকা রেহানের সঙ্গে হাবিব দেখা করতে যেতেন। এক পর্যায়ে তিশা বুঝতে পেরে রেহানকে ফোন দেন। 

আলাপন থেকে বোঝা যায় হাবিবের সঙ্গে তখনও রেহানের বিচ্ছেদ হয়নি। রোববার মধ্যরাতে এই অডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়৷

Advertisement

অডিওকল ভাইরাল আলোচনা তানজিন তিশা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম