Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা দিয়া মির্জার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা দিয়া মির্জার

Advertisement

সামাজিক ইস্যুতে প্রতিবাদ প্রদর্শনের জন্য বেশ পরিচিত বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এ তারকা। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন দিয়া।

ফিলিস্তিনি শিশুদের স্মরণ করে তিনি পোস্টে লিখেন, আমি একটি বিষয় নিশ্চিতভাবে জানি, শিশুদের হত্যা কোনো সমস্যার সমাধান নয়। দয়া করে থামুন। মনে রাখবেন, শান্তিপূর্ণ পৃথিবী তাদের প্রাপ্য।

দিয়া মির্জা একটি মর্মান্তিক অনুভূতি প্রকাশ করে লিখেন, আমাদের শিশুরা মূল্যবান। তারা যে কোনো দেশ বা অঞ্চলেরই হোক না কেন। যে কোনো কিছুর বিনিময়ে শিশু হত্যাকে সমর্থন করা যায় না। মানবতার জন্য এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।

এদিকে ইসরাইলের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজারের বেশি শিশু এবং সাড়ে তিন হাজারের বেশি নারী।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত দিয়া

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম