Logo
Logo
×

Advertisement

বিনোদন

আ. লীগ থেকে নির্বাচন করতে চান এসডি রুবেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম

আ. লীগ থেকে নির্বাচন করতে চান এসডি রুবেল

ছবি: এসডি রুবেল

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল। 

সোমবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন ও মঙ্গলবার সেটি জমা দেন।

জানা গেছে, আওয়ামী লীগের হয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এসডি রুবেল। ‘লাল বেনারশী’খ্যাত এই গায়ক গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, সেগুনবাগিচা, পল্টন, রমনার আশপাশ এলাকা মিলে ঢাকা-৮ আসন। এই আসনেই আমার বাসা, তাই এখানেই মনোনয়ন চেয়েছি।

নব্বই দশকে গানের জগতে পা রাখেন এসডি রুবেল। তার প্রথম একক অ্যালবামের নাম ‘অশ্রু’। তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘অনেক বেদনা ভরা আমার এ জীবন’, ‘লাল বেনরশী’সহ বেশ কিছু গান।

গায়কের পাশাপাশি তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ২০১৮ সালে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল।

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন আ. লীগ এসডি রুবেল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম