Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেতার, নিন্দার ঝড়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

ঐশ্বরিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেতার, নিন্দার ঝড়

Advertisement

দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উদ্দেশে অশালীন মন্তব্য করে সপ্তাহখানেক ধরে বিতর্কের কেন্দ্রে দক্ষিণী অভিনেতা মনসুর আলী খান। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল একটি ভিডিও, যাতে এক তামিল অভিনেতা ঐশ্বরিয়াকে ধর্ষণ করার ‘ইচ্ছা’ প্রকাশ করেছেন!

লোকেশ কঙ্গরাজের ‘লিও’ সিনেমায় অভিনয় করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে দেখা যায়নি অভিনেতা মনসুরকে। এক অনুষ্ঠানে মনসুর বলেন, আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব। 

মনসুরের এই ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওঠে নিন্দার ঝড়। এ নিন্দায় শামিল হন দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদাও। মনসুরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করেন চিন্ময়ী। 

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তামিল অভিনেতা রাধা রবি বলছেন, আমি যদি তামিল বিনোদন জগতে কাজ না করে বলিউডে কাজ করতাম, তাহলে আমিও ঐশ্বরিয়া রাইকে ধর্ষণ করার সুযোগ পেতাম। মানে ঐশ্বরিয়ার সঙ্গে তেমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেতাম।

কয়েক বছর আগের ভিডিও হলেও এটি সমাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তৃষাকে নিয়ে মনসুরের আপত্তিকর মন্তব্যের পর জাতীয় মহিলা কমিশনের দাবি মেনে অভিনেতার বিরুদ্ধে এফআইআর করেছে তামিলনাড়ু পুলিশ। চিন্ময়ী বলেন, ওই সময় কেউ রাধা রবির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবেননি।
 

Advertisement

ঐশ্বরিয়া রাধা রবি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম