Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাথরুমের দরজা ভেঙে বলিউড পরিচালকের লাশ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম

বাথরুমের দরজা ভেঙে বলিউড পরিচালকের লাশ উদ্ধার

বলিউড পরিচালক রাজকুমার কোহলি। ফাইল ছবি

Advertisement

ভারতের মুম্বাইয়ে নিজ বাসা থেকে বলিউড পরিচালক রাজকুমার কোহলির (৯৩) লাশ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
 
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে গোসল করতে বাথরুমে যান রাজকুমার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। 

পরে তার ছেলে আরমান বাথরুমের দরজা ভেঙে দেখতে পান, তার বাবা অচেতন হয়ে পড়ে রয়েছেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, গোসলের সময় বাথরুমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজকুমার।

১৯৬৩ সালে মুম্বাইয়ের ফিল্মি দুনিয়ায় অভিষেক হয় রাজকুমারের। ১৯৬৭ সালে তার পরিচালিত ‘নাগিন’ ছবিটি সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। 

Advertisement

বাথরুম দরজা বলিউড পরিচালক লাশ উদ্ধার

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম