Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘এক রাতের ঘটনায়’ বাজিমাত ফারিণের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

‘এক রাতের ঘটনায়’ বাজিমাত ফারিণের

Advertisement

শিহাব শাহীন পরিচালিত ওয়েবফিল্ম 'বাবা, সামওয়ান ফলোয়িং মি' মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মুক্তির দিন থেকে ওয়েবফিল্মটির বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। এক রাতের ঘটনা নিয়ে এটি নির্মিত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’!

বাবা-মেয়ের একটি ঘটনাই পর্দায় উঠে এসেছে। গল্পে দেখা যাবে, বিদেশে থাকাবস্থায় বিজয়া (তাসনিয়া ফারিণ) হঠাৎ এক রাতে খেয়াল করে, কেউ একজন তাকে অনুসরণ করছে। বিপদের আঁচ পেয়ে সে তার বাবাকে ফোন করে। কীভাবে তার বাবা সাহায্য করে, আদৌ সাহায্য করতে পারে কিনা, সে রাতে কী হয়, আদৌ কেউ অনুসরণ করছিল কিনা, করলেও কেন করছিল— এসব উত্তর পাবেন দর্শক।

ওটিটি প্লাটফরমে একের পর এক কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তাসনিয়া ফারিণ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ওটিটি প্ল্যাটফরম আসার পর প্রথম করেছি 'লেডিস অ্যান্ড জেন্টেলমেন' ওয়েব সিরিজে। এর পর 'নেটওয়ার্কের বাইরে', 'কারাগার'সহ বেশ কিছু প্রজেক্ট দর্শকরা বেশ পছন্দ করেছে। এখন 'বাবা, সামওয়ান ফলোয়িং মি' কাজটাও দর্শকরা  তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।'

তাসনিয়া ফারিণ ওটিটির পাশাপাশি কলকাতার 'আরও এক পৃথিবী' সিনেমায় অভিনয় করেছেন। আগামী মাসে বিপ্লব গোস্বামী পরিচালিত কলকাতার 'পাত্রী চাই' সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটির চরিত্রের জন্য একটু ওজন বাড়াচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
 

Advertisement

ওটিটি ‘এক রাতের ঘটনায়’ বাজিমাত ফারিণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম