Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের পর পরিণীতির রাগ কী নিয়ে?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

বিয়ের পর পরিণীতির রাগ কী নিয়ে?

Advertisement

২০২৩ পরিণীতি চোপড়ার কাছে বিশেষ একটা বছর। কেননা, এ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। গত ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। 

এদিকে বিয়ের পর হঠাৎ বেজায় চটেছেন পরিণীতি চোপড়া। জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি এমন হলো যে এত চটেছেন রাঘব চড্ডাপত্নী। 

পরিণীতির অভিযোগ— তার ভুয়া কিছু সাক্ষাৎকার, বিবৃতি তার বলে দাবি করে বিভিন্ন ইনস্টাগ্রাম ফ্যান পেজে ছড়ানো হচ্ছে। যেগুলো আসলে তার নয়। 
তবে সতর্ক করে দিয়ে অভিনেত্রী বলেন, আমি আপনাদের নামে রিপোর্ট করব।

আরও পড়ুন: ভিকির গাল ভর্তি দাড়ি, নাকি ক্লিন শেভ পছন্দ ক্যাটরিনার? 

পরিণীতি চোপড়া ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য জানিয়ে লেখেন, আমি দেখছি বিভিন্ন শিল্পীর ফ্যান পেজে, তাদের নামে আমার নকল বিবৃত জুড়ে পোস্ট করছে। যেগুলো সবই ভুয়া। আমি এ ধরনের কোনো সাক্ষাৎকার/বিবৃতি দিইনি। আমি কারোর প্রশংসা করিনি, অভিনন্দনও জানাইনি। আমি কিন্তু সব খেয়াল করছি। আপনাদের নামে রিপোর্ট করব। 

দয়া করে কিছু পোস্ট করার আগে গুগলে গিয়ে ফ্যাক্ট চেক করুন। দয়া করে কারোর মুখ কথা বসিয়ে দেবেন না।’

প্রসঙ্গত, এই মন্তব্য পরিণীতি কারোর নাম না উল্লেখ করলেও নেটপাড়ার অনেকেই মনে করছেন, মান্নারাকে নিয়েই কথা বলেছেন পরিণীতি। 

কারণ পরিণীতি বলেন, আমি কারোর প্রশংসা করিনি, অভিনন্দনও জানাইনি। দেখছি ফ্যানপেজগুলো আমার নাম করে বিভিন্ন শিল্পীর পক্ষে উদ্ধৃতি দিচ্ছে।

Advertisement

বিয়ে পরিণীতি রাগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম