Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের পর দিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২০ এএম

বিয়ের পর দিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী

Advertisement

টালিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পরমব্রত চট্টোপাধ্যায় সোমবার ঘনিষ্ঠ বন্ধু ও গায়ক অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। কিন্তু বিয়ের পর দিন মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন পিয়া। ঘণ্টাখানেকের অস্ত্রোপচার শেষে পিয়া আপাতত সুস্থ রয়েছেন বলেই জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সোমবার বিয়ের পর মধ্যরাতে কোমর, পিঠে যন্ত্রণা শুরু হয় পিয়ার। মঙ্গলবার দুপুরেই ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল পিয়ার। সেই যন্ত্রণাতেই মধ্যরাতে কাহিল হয়ে পড়েছিলেন। তার সমাজমাধ্যমে দেওয়া স্ট্যাটাস থেকে তেমনই ইঙ্গিত মিলেছিল। দেরি না করে বিয়ের পর দিনই তাই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের তরফে। 

সূত্রের খবর, সন্ধ্যার দিকে অস্ত্রোপচার হয় পিয়ার। ঘণ্টাখানেক ধরে অস্ত্রোপচার চলে। রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। 

আরও পড়ুন: বিয়ের পর যা বললেন পরমব্রত

চিকিৎসক জানিয়েছেন, পিয়া স্থিতিশীল আছেন। পুরোপুরি সুস্থ হতে ঠিক কত দিন লাগবে, তা এখনো জানা যায়নি। কবে হাসপাতাল থেকে যোধপুর পার্কে পরমব্রতের বাড়িতে ফিরবেন পিয়া, তা নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর। বুধবার চিকিৎসক এসে দেখে সেসব ঠিক করবেন।

Advertisement

পরমব্রত পিয়া বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম