Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৯ এএম

বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী 

Advertisement

নির্বাচনে আসছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন তিনি। সেখান থেকেই সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। পাবনা-২ আসন থেকে নির্বাচন করতে চান তিনি।

বিএনএম থেকে নির্বাচনে আসার কারণ হিসেবে সংবাদমাধ্যমকে ডলি বলেন, বিএনএম আমাকে অফার করল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির তো অনেকেই রাজনীতিতে যোগ দিয়েছে। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তা হলে না কেন? এ জন্য বিএনএমে যোগ দিয়েছি।

সোমবার বিকালে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ডলি সায়ন্তনী। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) যাত্রা শুরু হয় ২০২১ সালে। এর দুই বছর পর নিবন্ধন পায় দলটি। বিএনএমের আহ্বায়ক অধ্যাপক আব্দুর রহমান খোকন।

এদিকে আসন্ন নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শোবিজের আরও তিনজন তারকা। তারা হলেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও অভিনেতা ফেরদৌস আহমেদ। তারা তিনজনই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন বিএনএম যোগ ডলি সায়ন্তনী 

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম