Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ে করলেন রণদীপ, জানালেন যে প্রার্থনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম

বিয়ে করলেন রণদীপ, জানালেন যে প্রার্থনা

Advertisement

বিয়ে করলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা ও লিন লায়শ্রম। বুধবার মণিপুরের ইম্ফলে সেখানকার রীতি মেনেই বিয়ে করেছেন এ জুটি। বিয়ের অনুষ্ঠানে রণদীপ ও লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা যায়।

এদিকে বিয়ের আগেই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করে প্রার্থনা জানালেন তিনি। রণদীপ বলেন, ‘আমার একটাই প্রার্থনা— আমাদের ভবিষ্যৎ যেন সুখী হয়, আর অনেক বাচ্চা হয়, প্রাচুর্য যেন ভরপুর থাকে। আমাদের বন্ধুত্বে নতুন রঙ লাগছে এটা আনন্দের’। 

এদিকে বিয়ের পর পরই সামাজিক যোগাযাগমাধ্যমে নবদম্পতির বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, পৌরানিক থিমের এই বিয়ে হলো সাবেকি মেইতেই রীতি মেনে। বিয়ের অনুষ্ঠানে রণদীপ ও লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা যায়। এ ছাড়া লিন পরেছিলেন পটলোই, এটিও মণিপুরের একটি সাবেকি পোশাক। মাথায় মুকুট। তবে লিনের সাজে চমক রেখেছে তার সোনার গহনা, গলায় থরে থরে সাজানো হার। যেন মাথা থেকে পা পর্যন্ত মুড়ে রয়েছেন সোনায়।

অন্যদিকে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে অভিনেতা নিজেই ছবি দিলেন নতুন বউকে পাশে নিয়ে। পাঁচটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে রণদীপ লেখেন— ‘আজ থেকে, আমরা এক হলাম।’
 
এ তারকা জুটির বিয়েতে শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সবার জন্য একটি রিসিপশনের আয়োজন করবেন তারা।

আরও পড়ুন: বিচ্ছেদের ২ বছর পরও সামান্থাকে ভুলতে পারছেন না নাগা

২০০১ সালে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এর পর একাধিক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে— জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি। অন্যদিকে লিন লাইশরাম ভারতের একজন তারকা মডেল।

Advertisement

রণদীপ হুদা বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম