Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের খবরে যা বললেন আঁচল আঁখি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

বিয়ের খবরে যা বললেন আঁচল আঁখি

Advertisement

‘ও জান রে’ গানের ভিডিওতে কাজ নিয়ে অমি-আঁখির আলাপ। এটা ২০২০ সালের ডিসেম্বরের কথা। এরপর আরও কয়েকবার কথা হয়েছে। পরের বছর জানুয়ারিতে ওই গানের শুটিং হয়। ১৫ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে সংগীতশিল্পী সৈয়দ অমি আর আঁচল আঁখির বিয়ে হয়।

তিন বছর পর বিয়ের খবর প্রকাশ্যে এলো। এ বিষয়ে আজ বৃহস্পতিবার চিত্রনায়িকা আঁচল বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে গায়ক সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত স্বামী। 

বিয়ের কথা গোপন রাখেননি বলে দাবি করেন চিত্রনায়িকা। তিনি বলেন, বিয়ের খবর কাছের সবাই জানত।

বিয়ের খবর এতদিন পর প্রকাশ্যে আসার বিষয়ে আঁচল বলেন, গত বছর আমি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে জানিয়েছি; কিন্তু আমার স্বামীর আগের আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর নতুন আইডিতে যখন আবার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করি, তখনই সবার সামনে আসে এটি।

আঁচল আঁখি বলেন, অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে আমার পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি ও আয়োজনেই হয়েছে।

আঁচল বলেন, আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছা আছে।

২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। তবে ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা করে সাফল্য পান তিনি। এক যুগের ক্যারিয়ারে ঢালিউড সুপারস্টার শাকিব খান, আরিফিন শুভর সঙ্গে কাজ করেছেন। সবশেষ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে।
 

Advertisement

অমি-আঁখি বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম