Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আট বছর পর একসঙ্গে ইমরান ও ঝিলিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম

আট বছর পর একসঙ্গে ইমরান ও ঝিলিক

ফাইল ছবি

Advertisement

সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একই সময়ে ক্যারিয়ার শুরু করেন ইমরান মাহমুদুল এবং ঝিলিক। তারপর একসঙ্গে অনেক গান গাইলেও মাঝে বিরতি ছিল আট বছরের। তবে এবার বিরতি ভেঙে একই গানে কণ্ঠ দিলেন এ দুই শিল্পী।

জানা গেছে, ‘জেনে যাও তুমি’ শিরোনামে একটি গান গেয়েছেন তারা। এটি লিখেছে গীতিকার জামাল হোসেন। আর গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। এরই মধ্যে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘ঝিলিক এবং আমি একই সময়ে সংগীতাঙ্গনে পেশাগতভাবে যাত্রা শুরু করি। সেই তখন থেকেই আসলে আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাঝে আট বছর পেরিয়ে গেছে।

কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি, এটা ভেবে আমরাও অবাক হয়েছি।’ এদিকে একসঙ্গে কাজ করা প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘আমরা একসঙ্গে অনেক স্টেজ শো করেছি। কিন্তু নতুন মৌলিক গান করা হয়নি। এ গানটির কথা চমৎকার, আশা করি গানটি সবার ভালো লাগবে।’ জানা গেছে, গানের ভিডিওতে ইমরান এবং ঝিলিক দুজনেই রয়েছেন। গানটি প্রকাশ পাবে ৫ ডিসেম্বর।

Advertisement

আট বছর ইমরান ঝিলিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম