Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে ভুলে পরিণীতির ওপর বিরক্ত অনুরাগীরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

যে ভুলে পরিণীতির ওপর বিরক্ত অনুরাগীরা

Advertisement

আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধেন।
এই মুহূর্তে বড় পর্দা থেকে খানিকটা দূরেই রয়েছেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে প্রতিদিনই পোস্ট করছেন রোমান্টিক ছবি। তবে এই সবের মধ্যেই পরিণীতির ওপর বিরক্ত তার ভক্তদের একটা অংশ। কেন জানেন? 

অনুরাগীদের মতে, বড় ভুল করে ফেলেছেন বলিউড নায়িকা। এমনিতে তার ছবি ফ্লপের সংখ্যা অনেক। এরই মধ্যে যে ছবির মধ্যে দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারতেন, সেই ছবিকেই নাকচ করে দেন অভিনেত্রী। অথচ মুক্তি পেতেই সেই ছবি ‘সুপারহিট’, প্রথম দিনেই প্রায় ৪০ কোটির ব্যবসা। সেই ছবি আর কিচ্ছু নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’। 

২০২১ সালে প্রথম ওই ছবির ঘোষণা করা হয়েছিল। সে সময় জানানো হয়েছিল রণবীরের বিপরীতে দেখা যাবে পরিণীতিকেই। তবে এর কিছু দিন পরেই সেই ছবি না করার সিদ্ধান্ত নেন পরিণীতি।

ছবিতে তার চরিত্রকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না ভেবেই সরে আসেন নায়িকা। তার জায়গায় নেওয়া হয় দক্ষিণী তারকা রাশমিকা মান্দানাকে। ‘অ্যানিমেল’র জায়গায় পরিণীতি বেছে নেন ইমতিয়াজ আলির ছবি ‘চমকিলা’। যে ছবিতে তার বিপরীতে অভিনয়ের কথা দিলজিৎ দোসাঞ্জের। 

এ নিয়ে পরে মুখও খুলেছিলেন রাঘবপত্নী। তিনি বলেছিলেন, ‘এ রকমটা হয়েই থাকে। জীবনের অংশ। যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি।’ 

তবে ছবি মুক্তির পর পরিণীতির উদ্দেশে নেটিজেনদের প্রশ্ন , ‘এখনও কি তার সেই সিদ্ধান্তকে ঠিকই মনে করছেন তিনি’?

একদিকে যেমন পরিণীতির ভক্তদের রাগ, অন্যদিকে ঠিক তেমনই নিন্দুকদের মতে পরিণীতি এই ছবি ছাড়েননি, বরং তাকে বাদ দেওয়া হয়েছে। প্রথমে নিয়েও নায়িকার অভিনয় নাকি পছন্দ হয়নি পরিচালক সন্দীপ রেড্ডির। আর সেই কারণেই নাকি রাশমিকাকে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
 

Advertisement

পরিণীতি অনুরাগী বলিউড

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম