Logo
Logo
×

Advertisement

বিনোদন

তৃতীয় বিয়ে করছেন শুভশ্রীর বোন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

তৃতীয় বিয়ে করছেন শুভশ্রীর বোন

Advertisement

নতুন জীবনের স্বপ্ন দেখছেন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলী। তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বড় বোন। প্রথম বিয়ে টেকেনি, সুখের সন্ধানে দ্বিতীয় বিয়ে করেছিলেন দেবশ্রী; সুখ আর কপালে জোটেনি। শোনা যাচ্ছে, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, নিজের জীবনে আবারো ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন দেবশ্রী। খুব শিগগিরই বিয়ে করবেন তারা। দেবশ্রীর হবু বর পেশায় একজন ব্যবসায়ী। শোবিজ অঙ্গনের সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। এ বিষয়ে অভিনেত্রী বিস্তারিত বলতে চাননি।
 
‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী। ‘ফাটাফাটি’ সিনেমাতেও দেখা মিলেছে তার। সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন এই অভিনেত্রী।

২০২১ সালে সহকর্মী অমিতকে বিয়ে করেন তিনি; কিন্তু সেই সংসার ছিল অল্পদিন। বিয়ের দশ দিন পরই স্বামীর সংসারে অত্যাচারের শিকার হন দেবশ্রী; যা গড়ায় মামলা পর্যন্ত। একপর্যায়ে বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির। 

দেবশ্রীর জীবনে এটা ছিল তার দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে একটি পুত্রসন্তান রয়েছে তার। কিন্তু সেই স্বামী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। একমাত্র ছেলেও মায়ের সঙ্গে থাকেন না, বিদেশে পড়ালেখা নিয়েই ব্যস্ত। 
 

Advertisement

অভিনেত্রী দেবশ্রী বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম