Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পিয়াকে মিস করছেন অনুপম!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

পিয়াকে মিস করছেন অনুপম!

Advertisement

কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অনুপমের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ইতোমধ্যে তাদের বিয়ের ১০ দিন পেরিয়েছে। নতুন এই দম্পতি হানিমুনের উদ্দেশে বিদেশ সফরেও গেছেন। তবু তাদের নিয়ে চর্চা থামছেই না। 

কারণ সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতের বিয়ে নিয়ে দুভাগে বিভক্ত হয়েছে নেটপাড়া। কেউ শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করছেন পরম-পিয়াকে, কেউ আবার অনুপমের পক্ষ নিয়ে দুষছেন তাদের। 

ডিভোর্সের দুই বছর পার হতেই পরমব্রতের সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘটনাটি মেনে নিতে পারছেন না অনুপমভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে গায়কের বিভিন্ন পোস্টে সমবেদনা জানাচ্ছেন তারা। 

বিশেষ করে সম্প্রতি এই গায়কের পোস্টগুলোতেও যেন ফুটে উঠছে বিরহ ও বেদনার চিত্র। বুধবার ইনস্টাগ্রামে নিজের পুরোনো একটি হিন্দি গানের পোস্টার শেয়ার করেছেন অনুপম।

যেখানে পর পর তিনটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেই ছবিগুলোতে প্রকাশ পেয়েছে এক যুগলের গল্প। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একই ঘরে বসে আছে প্রেমিক-প্রেমিকা। পরের ছবিতে প্রেমিক একা। প্রেমিকা আর সেখানে নেই। তৃতীয় ছবিতে খালি ঘরটি পড়ে আছে, প্রেমিকও আর সেখানে নেই।

পোস্টের ক্যাপশনে অনুপম লিখেছেন, ‘বাতেঁ আধুরি হ্যায় (কথা বাকি ছিল)।’ নিচে হ্যাশট্যাগে গানের নাম, ‘অ্যায়সি রাতোঁ’। ছবিগুলি এঁকেছেন উপমন্যু ভট্টাচার্য। সে কথা উল্লেখ করেছেন অনুপম।

গায়কের এমন পোস্ট দেখেও পিয়ার প্রসঙ্গে টেনে এনেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘প্রাণহীন মানুষগুলো প্রাণ ফিরে পায়, কিছু চেনা কণ্ঠে।’ কারও মন্তব্য, ‘ছবিগুলোর সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাচ্ছি।’ অধিকাংশই বলেছেন, এখনো পিয়াকে মিস করছেন অনুপম। তাই তো সামাজিক মাধ্যমে এমন সব আবেগপূর্ণ স্ট্যাটাস তার।

আরও পড়ুন: সৌদির উৎসবে শেষ চমক দেখাবেন আলিয়া ভাট

অনুপমকে এভাবে দেখতে পারছেন না অনুরাগীরা, এমনটাও মন্তব্য করেছেন অনেকে। গায়ককে পরামর্শ দিয়েছেন শক্ত হওয়ার জন্য। সব ভুলে নতুনভাবে শুরু করার জন্য।

Advertisement

পিয়া পরমব্রত অনুপম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম