Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমেরিকায় ফাহমিদার নতুন গানের শুটিং

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

আমেরিকায় ফাহমিদার নতুন গানের শুটিং

Advertisement

ভ্রমণের  উদ্দেশ্যে কিছুদিন আগে আমেরিকা গিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তবে এবারের যাত্রা ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। শুটিং করেছেন নতুন গানের ভিডিওর। কলোরাডোর বিখ্যাত রেড রক্স পার্কে গানটির ভিডিওচিত্রের শুটিং করেছেন তিনি।

গানের শিরোনাম ‘বন্ধু হারিয়ে গেলো’। এর কথা লিখেছেন আনিসুজ্জামান জুয়েল। সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত বর্ণ চক্রবর্তী।

এ গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘রেড রক্সের লাল পাহাড়ে যখন শুটিং করছিলাম তখন বর্ণসহ করোনায় আমরা যাদের হারিয়েছি তাদের কথা ভীষণভাবে মনে পড়ছিল। রেড রক্স পার্কের সৌন্দর্যে কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখে ফেললাম যেন আমিও গান গাইছি। আর এখানেই লিপসিং করলাম গানটির।’

গানটি ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। শিল্পী জানিয়েছেন, আগামী বছর জানুয়ারির মাঝামাঝিতে তিনি দেশে ফিরবেন।

Advertisement

সংগীতশিল্পী ফাহমিদা নবী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম