Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইমরান হাশমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ এএম

ইমরান হাশমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রীর

Advertisement

বলিউডে পথচলা শুরু হয়েছিল যাকে নিয়ে, যে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যের কারণে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন, তার বিরুদ্ধেই এবার আঙুল তুললেন ‘আশিক বানায়া আপনে’ ছবির নায়িকা তনুশ্রী দত্ত। অবশ্য বলিউডে এমন ঘটনা এটাই প্রথম নয়। তবে এবারের বোমাটা যে গুরুতর। অভিযোগটা চুমু নিয়ে। তার প্রথম ছবির সহশিল্পী ইমরান হাশমিকে দিয়েছেন চুমুর দোষারোপ।

এর আগে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ করার পর ‘মিটু’ বিতর্কে উত্তাল হয় সামাজিকমাধ্যমসহ গোটা ভারত। ফলে ভুলতে বসা তনুশ্রী আবার চলে আসেন লাইমলাইটে। শুরু হয় তাকে নিয়ে চর্চা। এর পরই বোমা ফাটালেন ইমরান হাশমিকে নিয়ে।

জানা গেছে, ‘আশিক বানায়া আপনে’ ছবির বেশ কিছু সাহসী দৃশ্যের মধ্যে অন্যতম ছিল চুমু। ছবিতে তনুশ্রী-ইমরানের গভীর চুমু নিয়ে তনুশ্রী বলেছেন— ইমরানের চুমু নাকি বেশ অস্বস্তিদায়ক ছিল। যেটা বাস্তব জীবনের যৌন সম্পর্কের অনুভূতি এনে দেওয়ার মতো, যা মেনে নিতে পারেননি তনুশ্রী।

কারণ ইমরানের সঙ্গে পর্দার বাইরে কোনো গভীর সম্পর্ক নেই তনুশ্রীর। ‘সিরিয়াল কিসার’ ইমরান প্রসঙ্গে তনুশ্রী জানান, ইমরান একেবারেই ভালো নন চুমুর ক্ষেত্রে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ‘ইমরান আমার জন্য শুধুই একজন সহ-অভিনেতা। আমি ওর সঙ্গে তিনটি সিনেমা করেছি। ‘চকোলেট’-এও একটি চুম্বন দৃশ্যের শুটিং ছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম ছবিতে ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরও বাড়ে। আমাদের পর্দার বাইরে কোনো রসায়নই নেই। ওর একটা ‘কিসার বয়’ ভাবমূর্তি রয়েছে ঠিকই; কিন্তু চুমুর ক্ষেত্রে ও খুব একটা আরামদায়ক নয়, আমিও নই।’

Advertisement

ইমরান হাশমি বিস্ফোরক তনুশ্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম