Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যাট-ভিকি একসঙ্গে থাকলে যা করেন, দাম্পত্যের গোপন তথ্য ফাঁস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

ক্যাট-ভিকি একসঙ্গে থাকলে যা করেন, দাম্পত্যের গোপন তথ্য ফাঁস

Advertisement

দেখতে দেখতে বিয়ের দুই বছর পার করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে ধুমধাম করে বিয়ে হয় ভিকি-ক্যাটের। একসময় তাদের জুটিকে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন তারা। বিয়ের পর অবশ্য দুই তারকার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের রসায়ন। 

বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা। তবে ক্যাটরিনাকে বিয়ে করার জন্য ভিকিকে নিজের স্বভাবে আমূল পরিবর্তন করতে হয়েছে। সারা বছরই কাজে ব্যস্ত থাকেন তারা। কিন্তু বাড়িতে একসঙ্গে থাকলে কীভাবে সময় কাটান, গোপন কথা ফাঁস করলেন ভিকি।

দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রী ক্যাটরিনার একটি অদেখা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন ভিকি। বিমানে তোলা সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন— প্লেনে ইন লাইফ বিনোদন। সুন্দরী, তোমায় অনেক ভালোবাসা। আরও হাসি ও আনন্দে ভরে উঠুক তোমার জীবন।

অন্যদিকে সম্প্রতি ভিকি এক সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবনের গোপন কথা ফাঁস করে বলেন, আমি যদি কাজ না করি এবং বাড়িতে থাকি, তবে আমি খুবই আলসেমি করে সময় কাটাই।

আরও পড়ুন: বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে রোমান্টিক ছবি দিয়ে যা লিখলেন ক্যাটরিনা

ভিকি জানিয়েছেন, ক্যাটরিনা খুব সুশৃঙ্খল, নিয়ম মেনে চলেন। তবে যখন আমরা দুজনেই বাড়িতে থাকি এবং কাজের জন্য যদি আমাদের বাইরে যেতে না হয়, তখন আমরা দুজনেই অলস। এটা খানিকটা দুই অলস মানুষের পার্টি করার মতো। কিন্তু যখন ক্যাটরিনাকে শৃঙ্খলা মানতে হতে হয়, তখন ও একেবারে অন্য মানুষ।

Advertisement

ভিকি ক্যাটরিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম