Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবারও কার্তিকের কাছে ফিরছেন সারা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম

আবারও কার্তিকের কাছে ফিরছেন সারা!

Advertisement

বলিউডের অন্যতম আলোচিত জুটি কার্তিক আরিয়ান ও সারা আলী খান। ‘লাভ আজ কাল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন তারা। সিনেমাটির শুটিং শুরুর পরই কার্তিক-সারাকে নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হয়।

প্রথমে প্রেম, তার পর বিচ্ছেদ, দূরত্ব, বিরহ। কয়েক বছর পর ফের জমে উঠে এ যুগলের প্রেম! যদিও তারা এ সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে আসছেন। এবার প্রেমের গুঞ্জন মাথায় নিয়েই নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন কার্তিক-সারা। ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় দেখা যাবে তাদের। 

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া-২’। সেই ছবিতে কার্তিকের নায়িকা হিসাবে দেখা মিলেছিল কিয়ারা আদভানির। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অনিজ বাজমি। ‘ভুল ভুলাইয়া ২-এর বক্স অফিস সাফল্যের পরেই কার্তিকের গায়ে লেগে গেছে বলিউডের কনিষ্ঠ সুপারস্টারের তকমা। 

এই বছর মার্চে ছবির সিকুয়েলের ঘোষণা সারে প্রযোজনা সংস্থা। তার পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই ছবিতে কার্তিকের নায়িকা কে হবেন? সেই প্রশ্নের জবাব মিলল অবশেষে। জানা যাচ্ছে, ২০২৪-এর ফেব্রুয়ারি মাস থেকে শুটিং শুরু হবে এই ছবির। 

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে শুটিং শুরু, প্রি-প্রোডাকশনের কাজ চলছে। তিন মাসের মধ্যেই ভুল ভুলাইয়া ৩-এর শুটিং পর্ব শেষ হবে। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই হরর কমেডি। 

সম্প্রতি করণের কফি শো-তে হাজির হয়ে ‘মন ভাঙার যন্ত্রণা' নিয়ে কথা বলেছেন সারা। কার্তিকের সঙ্গে ব্রেকআপের পর বন্ধুত্ব টিকিয়ে রাখা সহজ ছিল না স্পষ্ট বলেন সাইফকন্যা। 

আরও পড়ুন: গোপনে বিয়ে সারলেন ‘অ্যানিমেল’ অভিনেতা

পাল্টা অপর এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বলেন, আমার মনে হয় সম্পর্ক যদি দুই ব্যক্তির হয়, তা হলে সেটি নিয়ে একজনের এভাবে কথা বলা উচিত নয়। আমি আমার এই সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কোনো কথা বলিনি। আমার সঙ্গীর থেকেও আমি সেটিই আশা করব।

Advertisement

সারা কার্তিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম