Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুক্ত আকাশে ফিরে জ্যাকুলিনকে কী চমক দেবেন, জানালেন সুকেশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:২১ পিএম

মুক্ত আকাশে ফিরে জ্যাকুলিনকে কী চমক দেবেন, জানালেন সুকেশ

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর গত দুবছর ধরে জেলবন্দি। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপে অভিযুক্ত কনম্যান সুকেশ। জ্যাকুলিনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। পরিপ্রেক্ষিতে অনেক কাঠগোড় পোহাতে হয় অভিনেত্রীকে। 

প্রতারণাকাণ্ডে তদন্তের জেরে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ়কে। এ মুহূর্তে দিল্লির মাণ্ডোলি জেলে বন্দি সুকেশ। কিন্তু মনে পড়ে রয়েছে প্রেয়সীর কাছে। মাঝেমধ্যেই জেলে বসে জ্যাকুলিনকে চিঠি লেখেন সুকেশ। 

এদিকে ডিসেম্বর পড়তেই ফের জ্যাকুলিনকে মনে পড়ছে সুকেশের। প্রেমিকার সঙ্গে বসে মদ্যপান বড্ড মনে পড়ছে সুকেশের। জেল থেকে বেরোতেই কী চমক দেবেন জ্যাকুলিনকে, জানালেন সুকেশ।

সুকেশ জ্যাকুলিনের সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক ছবি থেকে তার কর্মজীবনের বর্তমান পরিস্থিতি—সব কিছুর খবর রাখেন। সম্প্রতি একটি পুরস্কার পান অভিনেত্রী। 

তার পর সুকেশ চিঠিতে লেখেন— তুমি জানো না আমি কতটা খুশি তোমার জন্য। ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী তুমি। জ্যাকুলিনের প্রশংসা করেই ক্ষান্ত হননি তিনি। 

জানিয়েছেন, জেল থেকে ছাড়া পেলেই হাঁটু মুড়ে বসে অভিনেত্রীকে বিয়ের জন্য প্রস্তাব দেবেন।
 

Advertisement

বলিউড সুকেশ জ্যাকুলিন ফার্নান্দেজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম