Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বছরান্তে মিমের হিসাব-নিকাশ!

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

বছরান্তে মিমের হিসাব-নিকাশ!

Advertisement

আগামীকাল শুক্রবার ‘মানুষ’ মুক্তি পাচ্ছে এ দেশের প্রেক্ষাগৃহে। সিনেমার একটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এটি নির্মাণ করেছেন এ দেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সুতরাং দেশের দর্শকের কাছে সিনেমাটি নিয়ে আসা তাদের জন্য আনন্দের।

‘মানুষ’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে টালিউড সুপারস্টার জিৎ ও সুস্মিতা চ্যাটার্জি আর খল চরিত্রে জীতু কমল অভিনয় করেছেন। নিজের প্রতিষ্ঠান থেকে ছবিটি প্রযোজনা করেছেন জিৎ।

নিজের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ছবিটা দেখার পর কলকাতার অনেকেই আমাকে মেসেজে, ফোনে ভালোলাগা জানিয়েছেন। এমনও দেখেছি, ছবি চলছিল, আমার যখন এন্ট্রি হলো, তখন দর্শক হাততালি, শিস দিচ্ছিলেন। এছাড়া অনেক ইতিবাচক রিভিউ চোখে পড়েছে। আর এখন দেশে মুক্তি পাচ্ছে। আশা করছি এখানকার দর্শকও পছন্দ করবেন।

মিম বলেন, পরিচালক সঞ্জয়দা আমাদের দেশের মানুষ। টালিউডে তার পরিচালিত প্রথম সিনেমা এটি, মুক্তি পেয়েছে ভারতে। এটাও গর্বের বিষয়।

মিম বলেন, আসলে অনেক সিনেমার প্রস্তাব আসে কিন্তু গল্পটা তো আমাকে টাচ করতে হবে। সে রকম পাইনি।

তাহলে কি এই মুহূর্তে কোনো সিনেমাতেই কাজ করছেন না? মিমের স্পষ্ট জবাব, সে রকম না। 

মিম বলেন, ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার কাজ শেষ করলাম। এখন পোস্ট প্রোডাকশন চলছে। আর দেশে এখন ছবি কয়টা হচ্ছে? এমন তো না যে, অনেক ছবি হচ্ছে, আমিই করছি না। সে রকম তো না। যে গল্প-চরিত্রে আমি নিজে সন্তুষ্ট হতে পারব, সে রকম কাজের অপেক্ষায় আছি।

মিমকে সর্বশেষ প্রেক্ষাগৃহে দেখা গেছে গত ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ সিনেমায়। দীপংকর দীপন পরিচালিত এই সাইবার ক্রাইম থ্রিলার বেশ বড় পরিসরে বানানো হয়েছিল। এর প্রত্যাশাও ছিল অনেক কিন্তু মুক্তির পর কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। এর কারণ কী হতে পারে?

অভিনেত্রী জবাব দেন এভাবে- দেখুন, প্রযোজকের জায়গা থেকে তারা সন্তুষ্ট। আর এটা একেবারে নতুন ধাঁচের একটা সিনেমা। এ রকম গল্প আমাদের দর্শকের গ্রহণ করতেও তো একটা সময় লাগবে। সেই হিসেবে একেবারে মন্দ গেছে, তা বলব না। আর সব সিনেমা তো সমান সফল হবে না। কিছু কাজ হিট হবে, কিছু অ্যাভারেজ আবার কোনো সিনেমা ফ্লপ হবে; এটাই তো আর্টিস্টের জীবন।

সবশেষে বছরান্তের ছোট্ট অনুভূতি ব্যক্ত করেন মিম, সবমিলিয়ে ভালোই গেছে। দুটো বড় ছবি মুক্তি পেল। একটি ওয়েব সিরিজ। কয়েকটা নামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করলাম। এই তো।
 

Advertisement

মানুষ মুক্তি শুক্রবার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম