Logo
Logo
×

Advertisement

বিনোদন

বছর শেষে সুখবর দিলেন মিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

বছর শেষে সুখবর দিলেন মিম

Advertisement

বছরের একেবারে শেষে এসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত কলকাতার ছবি ‘মানুষ’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় মূল চরিত্রে আছেন কলকাতার জিৎ। মিম রয়েছেন বিশেষ চরিত্রে। তবে পুরো সিনেমাটিতেই মিমের উপস্থিতি ও পুলিশি ‘মুভমেন্ট’ পছন্দ করছেন দর্শকরা। 

এ নিয়ে মিমের ভাষ্য- ‘অতিথি চরিত্র হলেও এটি চ্যালেঞ্জিং। বলিউডসহ সারা দুনিয়ার সিনেমায় তারকাদের বিশেষ উপস্থিতি থাকে। চরিত্রের গুরুত্ব আছে বলেই তারা করছেন। একটি ভালো চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এ ধরনের চরিত্রের প্রস্তাব আসে, চরিত্রের গুরুত্ব বিবেচনায় তাতে অভিনয়ে আপত্তি করব না।’ এদিকে ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিংও শেষ বলে জানিয়েছেন এই নায়িকা। নতুন বছরের শুরুর দিকেই এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘কিছুদিন আগে শহিদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনীর বিশেষ একটি অংশ নিয়ে তৈরি এ সিনেমার কাজ শেষ করেছি। পান্না কায়সারের মতো একজন গুণী মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় ব্যাপার। দর্শক আমাকে তার বায়োপিকে দেখবেন, এটাতো বড় পাওয়া; যা আমার দর্শকদের জন্যও চমক।’ 

এদিকে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে মিমের। যদিও সিনেমাটির শুটিং কবে শুরু হবে তার বিশদ জানাতে পারেননি এই অভিনেত্রী।

Advertisement

সুখবর অভিনেত্রী মিম

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম