Logo
Logo
×

Advertisement

বিনোদন

গানের জন্য নমিনেশনও পেয়েছি: নুসরাত ফারিয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

গানের জন্য নমিনেশনও পেয়েছি: নুসরাত ফারিয়া

Advertisement

উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া এখন চিত্রনায়িকা হিসাবেই বেশি ব্যস্ত। তবে উপস্থাপনা একেবারেই ছেড়ে যাননি। মাঝে মধ্যে মাইক্রোফোন হাতে তাকে এখনও দেখা যায়। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।

যুগান্তর: কোথায় আছেন, কী করছেন?

নুরসরাত ফারিয়া: বাসাতেই আছি। দিন কয়েক কিছুটা অসুস্থ। ঠাণ্ডা, জ্বর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছি। এই সময়টুকু পরিবারকেও দিচ্ছি। বলা যায়, পারিবারিক আবহে সময় কাটছে। 

যুগান্তর: নতুন সিনেমার কাজ কবে শুরু করবেন?

নুসরাত ফারিয়া: নতুন বছরের শুরুতেই নতুন সিনেমার কাজ শুরু করার ইচ্ছা আছে। সেভাবে প্রস্তুতিও নেওয়া আছে। জানুয়ারির শুরুতে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব বলে আশা করছি। 

যুগান্তর: বিজ্ঞাপনের কথাও কিছুদিন আগে বলেছিলেন...

নুসরাত ফারিয়া: বিজ্ঞাপনেরও কাজ চলছে। ঢাকা ও কলকাতায়-দু’জায়গাতেই কাজ করছি। নতুন প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে। এটাও নির্দিষ্ট সময় জানাবো। 

যুগান্তর: শুভেচ্ছাদূত হিসাবেও দেখা যায় আপনাকে। এ ধরনের নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন?

নুসরাত ফারিয়া: রিমার্ক নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি বছরখানেক আগে। তাদের একটি পণ্যের গত এক বছর ধরে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছি। পণ্যটির নতুন বিজ্ঞাপনের কাজ আছে।

যুগান্তর: উপস্থাপনায় নতুন কোনো খবর আছে?

নুসরাত ফারিয়া: না। আপাতত উপস্থাপনায় ব্যস্ত হতে চাইছি না। একেবারেই যে করব না, তা কিন্তু নয়। ব্যতিক্রম কিছু হলে ভেবে দেখব।

যুগান্তর: আর গান?

নুসরাত ফারিয়া: মজার ব্যাপার হলো, এ বছর আমি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানের জন্য নমিনেশনও পেয়েছি। এটা কখনো ভাবিনি।

যুগান্তর: আপনার কণ্ঠে নতুন গান আসবে কবে?

নুসরাত ফারিয়া: নতুন গানের কাজ চলছে। এবার গানের কম্পোজিশন ঢাকারই একজন করছেন। গান শুনে যখন যেখানে গিয়ে মিউজিক ভিডিও করতে মন চাইবে, সেখানে গিয়েই করব।

Advertisement

গান জন্য নমিনেশন নুসরাত ফারিয়া

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম