Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে: পূর্ণিমা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে: পূর্ণিমা

Advertisement

দীর্ঘদিন নতুন কোনো সিনেমা নিয়ে পর্দায় নেই জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। একাধিক সিনেমার কাজ শেষ করলেও নির্দিষ্ট করে বলতে পারছিলেন না কোনটা কবে আসবে। কারণ, দিনক্ষণ তো ঠিক হওয়া পরের বিষয়, কোনো সিনেমার সেন্সরও হয়নি। 

এবার সেটাই নির্দিষ্ট হলো। তার অভিনীত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। সঙ্গে নায়ক হিসাবে রয়েছেন ফেরদৌস। 

সিনেমাটি মুক্তির তারিখ শিগগিরই নির্ধারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

এ সিনেমা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ছটকু ভাই এ দেশের একজন গুণী নির্মাতা। প্রথমবার তার সঙ্গে কাজ করলাম। তার সিনেমায় অভিনয় করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তিনি এ বয়সে এসেও অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। 
নায়িকা আরও বলেন, ক্যারিয়ারে অনেক গুণী নির্মাতার নির্দেশনায় সিনেমাতে অভিনয় করেছি। অসংখ্য দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকের জন্যইতো আসলে অভিনয় করা। তারা দীর্ঘদিন আমার নতুন সিনেমার মুক্তির অপেক্ষায় ছিলেন। আহারে জীবন দিয়ে সেই প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে। শুনেছি শিগগিরই তারিখ নির্ধারণ হবে। মুক্তি পেলে দর্শককে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইলো।

এদিকে পূর্ণিমা ফেরদৌসের সঙ্গে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন।  

Advertisement

দীর্ঘ প্রতীক্ষা পালা পূর্ণিমা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম