Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হেইলিকে বিয়ে করে হতাশ জাস্টিন বিবার!

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

হেইলিকে বিয়ে করে হতাশ জাস্টিন বিবার!

সেলেনা গোমেজ, জাস্টিন বিবার ও হেইলি বাল্ডউইন

Advertisement

কানাডিয়ান সংগীতশিল্পী জাস্টিন বিবার ও আমেরিকান মডেল হেইলি বাল্ডউইনের দাম্পত্য জীবনের পাঁচ বছর পূরণ হলো কিছুদিন আগে। 

এর আগে গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন বিবার। তাদের ব্রেকাপ মন ভেঙে দিয়েছিল অনেক ভক্তের। এরপরই ২০১৮ সালে হঠাৎ গোপনে হেইলিকে বিয়ে করেন বিবার। 

কিন্তু সেই বিয়েকে এখনও মেনে নিতে পারেনি জাস্টিন এবং সেলেনা ভক্তরা। তাইতো শুরু থেকে এখন পর্যন্ত নানা রকম ট্রলের শিকার হয়েছেন জাস্টিন ও হেইলি। 

তবে এ বিয়ে যে শুধু ভক্তরা মেনে নিতে পারেননি এমনটা নয়, বিয়ের পরপরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বিবারও। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। জাস্টিন বলেন, ‘আমার মনে আছে আমি যখন বিয়ে করি, তখন কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কারণ, ভেবেছিলাম বিয়ে আমার সব সমস্যার সমাধান করবে। কিন্তু তা হয়নি। তখন আমি নিজেকে আয়নায় দেখতাম এবং ভাবতাম, যেমনটা ভেবেছিলাম, আমি আসলে সেই ব্যক্তি নই। এটি শুধুমাত্র ট্রমা এবং জীবনের নানা পরিস্থিতির ফলাফল।’ 

তবে জাস্টিনের এমন ভাবনার প্রভাব তাদের বিবাহিত জীবনের পড়েছে কিনা তা নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি জাস্টিন কিংবা হেইলি। এমনকি প্রায়ই নিজেদের যুগল ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে; যা দেখে তাদের সুখী দম্পতি বলেই মনে হয়।

Advertisement

হেইলি বিয়ে হতাশ জাস্টিন বিবার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম